শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের জন্য এই প্রথম দোষী সাব্যস্ত এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, একটি বিপ্লবী আদালতে ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ দোষে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে মোহসেন শেখারিকে ফাঁসি দেওয়া হয়। তাকে একজন ‘দাঙ্গাকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। তিনি ২৫ সেপ্টেম্বর তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেছিলেন এবং আধাসামরিক বাসিজ বাহিনীর এক সদস্যকে ছুরি দিয়ে আহত করেছিলেন।

একজন বিক্ষোভকারী বলেছেন, ‘যথাযথ কোনো প্রক্রিয়া ছাড়াই লোকদেখানো বিচারের পর’ তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিচার বিভাগের মিজান বার্তা সংস্থা জানিয়েছে, মোহসেন রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, কিন্তু ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট আগের রায়ই বহাল রাখেন। এদিকে নরওয়েভিত্তিক ইরান মানবাধিকারের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম উদ্বেগ প্রকাশ করে টুইটে লিখেছেন, ইরানি কর্তৃপক্ষ দ্রুত আন্তর্জাতিকভাবে বাস্তবসম্মত পরিণতির সম্মুখীন না হলে দেশটিতে প্রতিদিনই বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর শুরু হবে।

ইরানের বিচার বিভাগ সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। তবে আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি। দেশটির কঠোর পোশাক নীতি লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার মাহসা আমিনির (২২) পুলিশি হেফাজতে মৃত্যুর পর থেকে ইরানজুড়ে বিক্ষোভ চলছে। চলমান এই বিক্ষোভ দেশটির ৩১টি প্রদেশের ১৬০টি শহরে ছড়িয়ে পড়েছে, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও হিজাববিরোধী এই আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

ইরানের নেতারা এই বিক্ষোভকে তাদের দেশের বিদেশি শত্রুদের প্ররোচিত ‘দাঙ্গা’ হিসেবে চিত্রিত করেছেন এবং নিরাপত্তা বাহিনীকে এই বিক্ষোভ কঠোরভাবে মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের বার্তা সংস্থা অনুসারে, এ পর্যন্ত অন্তত ৪৭৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং ১৮ হাজার ২৪০ জনকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে ৬১ জন নিরাপত্তা কর্মী রয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit