রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

গুজরাটে জয়ের প্রস্তুতি বিজেপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গুজরাটের বিধানসভা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পেয়েছে। নিচ্ছে জয়ের জন্য প্রস্তুতি। অতীতের সব রেকর্ড ছাপিয়ে গুজরাটে ১৫১ আসনে এগিয়ে বিজেপি। এদিকে ৫টিরও বেশি আসনে জিতে প্রথমবার গুজরাট বিধানসভায় খাতা খুলতে চলেছে আম আদমি পার্টি।

গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি এখন পর্যন্ত পেয়েছে ৫৩.৫৪ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২৬.৫৪ শতাংশ ও আম আদমি পার্টি পেয়েছে ১২.৮৩ শতাংশ। গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। অন্যদিকে, গুজরাটে ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় ভোটগ্রহণ হয়। গুজরাটে এবারে ভোট পড়েছে ৬৬.৩১ শতাংশ।

হিমাচল প্রদেশে ভোট পড়েছে ৭৬.৪৪ শতাংশ। আজ ৮ ডিসেম্বর দুই রাজ্যেরই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে।  বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। সূত্র : আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit