রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

২৪ রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের পথে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ২৪ জন রো‌হিঙ্গা শরণার্থী। তারা সেখানে পুনর্বাসিত হবেন। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এসব রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরো’র সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েস। তার সফরের পরই যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি চূড়ান্ত হয়।

এর আগে গত ৬ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, প্রতি বছর ৩০০-৮০০ রোহিঙ্গা শরণার্থীকে নেবে যুক্তরাষ্ট্র। তবে এ সংখ্যা খুবই সামান্য। আমরা পুনর্বাসনের পরিবর্তে প্রত্যাবাসনকেই জোর দিতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit