রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

নয়া পল্টনে সংঘর্ষ : ২ হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে প্রায় দু’হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাহউদ্দীন মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পল্টন থানায় এ মামলা করা হয়েছে।

ওসি মো: সালাহউদ্দীন মিয়া বলেন, বুধবার সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনকে এজাহারনামীয় আসামি ও দেড় থেকে দু’হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূইয়া জুয়েল।

এর আগে গতকাল বুধবার বিকেলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়ট কার দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।

বিপুল/০৮.১২.২০২২/ দুপুর ২.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit