রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ, নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘাতকসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (৭ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স’র।

খবরে বলা হয়েছে, পশ্চিম জাভা প্রদেশের বান্দুং পুলিশের কর্মকর্তা আসউইন সিপায়ুং মেট্রো টিভিকে জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশ ভবনে প্রবেশ করার পরই বিস্ফোরণ ঘটে। ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান ডেটিক.কম নামে একটি নিউজ ওয়েবসাইটকে বলেছেন, নিহত ওই ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী। তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।

মেট্রো টিভির ফুটেজে পুলিশ স্টেশনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এছাড়া মাটিতে পড়ে থাকা ভবনের কিছু ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ১২.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit