রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

নন্দীগ্রামে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ Time View
বগুড়া প্রতিনিধি  :  বগুড়ার নন্দীগ্রামে সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে জাতীয় পার্টি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পৌর সদরে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাপার আহবায়ক মেহেদী হাসান মাফুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম আহবায়ক ও পৌর শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আজিজ মাস্টার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আমিনুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম সদস্য সচিব শফিউল আলম প্রমুখ। বক্তারা বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সাংবিধানিকভাবেই রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/সকাল ১০.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit