শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

ইরানে শেষ হচ্ছে নীতিপুলিশি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ আন্দোলনের মুখে নীতিপুলিশের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে ইরান৷ শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল৷ তবে নতুন কোনো কাঠামোতে বাহিনীটিকে পুনর্গঠন করা হবে কি না, সেটি এখনও পরিষ্কার নয়৷

রোববার ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরির বরাত দিয়ে নীতিপুলিশের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের খবর দেয়৷ সংবাদ সংস্থা আইএসএনএ তাকে উদ্ধৃত করে লিখেছে, ‘বিচার বিভাগের সঙ্গে নীতিপুলিশের কোনো সম্পর্ক নেই৷’

তবে বাহিনীটি ভিন্ন কোনো নামে বা ভিন্ন কাঠামোতে পুনঃপ্রতিষ্ঠা করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নৈতিকতা সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ অন্য আইনি প্রক্রিয়াগুলো আগের মতোই বহাল থাকবে৷

ইউনিভার্সিটি অব সাসেক্সের জ্যেষ্ঠ প্রভাষক কামরান মতিনের মতে অ্যাটর্নি জেনারেলের ঘোষণাকে সতর্কতার সঙ্গে দেখতে হবে৷

তিনি সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেন, ‘এই ধরনের একটি ঘোষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আসতে হবে, যা এখনও আসেনি৷’

তেহরানের ওপর চাপ

নীতিপুলিশের কার্যক্রম বন্ধের কথা বললেও মন্তাজেরি জানান, ‘বিচার ব্যবস্থা অবশ্যই আচরণগত বিষয়গুলোর পর্যবেক্ষণ অব্যাহত রাখবে৷’

গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সি কুর্দি ইরানি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রতিবাদের ঝড় ওঠে৷ হিজাবে চুল ঠিকমতো ঢাকা হয়নি এমন অভিযোগে দেশটির নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়৷ এ নিয়ে দেশ ও দেশের বাইরে ইরানিদের আন্দোলনে চাপের মুখে পড়ে তেহরান৷ এই আন্দোলনে এখন পর্যন্ত নিরাপত্তাবাহিনী হাতে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ তবে শনিবার ইরানের নিরাপত্তা সংক্রান্ত রাষ্ট্রীয় সংস্থা প্রথমবারের মতো ২০০ জনের প্রাণহানির কথা স্বীকার করেছে৷

শনিবার মন্তাজেরি জানান, নারীদের হেডস্কার্ফ বা মাথা ঢেকে রাখা পোশাক পরার বাধ্যবাধকতা সংক্রান্ত কয়েক যুগের পুরাতন আইন সরকার পুনর্বিবেচনা করে দেখছে৷ প্রয়োজনে সেটি পরিবর্তন করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি৷

ইরানের নীতিপুলিশের কার্যক্রম

‘নীতিপুলিশ’ ইরানের পুলিশের একটি ইউনিট হিসেবে কার্যক্রম পরিচালনা করে৷ জনপরিসরে নারীদের ইসলামিক পোশাক পরিধানের বিষয়ে নজরদারি বা আচরণগত আইন প্রয়োগের দায়িত্ব পালন করে তারা৷

২০০৬ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আহমদিনেজাদের মেয়াদে এই বাহিনী প্রথম রাস্তায় নামে৷ ইরানীয় আইন অনুযায়ী, জনসমক্ষে নারী বা বয়ঃসন্ধিকাল অতিক্রম করা মেয়েদের মাথা ঢাকা ও ঢিলেঢালা পোশাক পরার বাধ্যবাধকতা রয়েছে৷

এসব ক্ষেত্রে নীতিপুলিশের বিরুদ্ধে বারবার আইন বহির্ভূত গ্রেপ্তার ও সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷

কিউএনবি/বিপুল/০৪.১২.২০২২/রাত ৮.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit