বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বাংলাদেশি নাগরিকদের ওমরাহ ভিসা নিবন্ধনে লাগবে আঙুলের ছাপ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশি নাগরিকদের এখন থেকে সৌদি আরবে ওমরাহ হজ করতে যাওয়ার জন্য ইলেক্ট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় অ্যাপে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডেটা দিতে হবে হজযাত্রীদের।

গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ, মালয়েশিয়া, তিউনেশিয়া, কুয়েত ও যুক্তরাজ্য থেকে সৌদি আরবে ওমরাহ হজ করতে যাওয়ার জন্য ইলেক্ট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় অ্যাপে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডেটা দিতে হবে হজযাত্রীদের।

এ জন্য প্রথমেই ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে এ নিবন্ধন করতে হবে।

এরপর আবেদনকারীর পরিচয় যাচাইয়ে পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে। এ ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে ১০টি আঙ্গুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পন্ন করতে হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে যে, এই শর্তের লক্ষ্য সৌদি আরবের বন্দরগুলোর মাধ্যমে যারা ওমরাহ পালন করতে আসছেন তাদের আগমনের পদ্ধতিগুলোকে সহজতর করার পাশাপাশি হজযাত্রীদের জন্য ডিজিটাল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা।

এর আগে গত বছরের শেষ দিকে মোবাইলের মাধ্যমে ভিসা বায়োমেট্রিক করার কথা জানিয়েছিল সৌদি সরকার। এর ফলে মক্কায় ওমরাহ পালন করতে আলাদাভাবে আর ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit