সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ :আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারা দেশে কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। এইদিন শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব ববেঙ্গাপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

রোববার ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৭ মিনিটে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit