রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

মেসির প্রেমে মজেছেন পূজা চেরি!

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া দলটি পরের তিন ম্যাচেই নিজেকে প্রমাণ করতে পেরেছে। জিতেছে প্রতিপক্ষের জালে দুটি করে গোল জড়িয়ে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি।

মেসির দারুণ ভক্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বিশ্বকাপে ম্যারাডোনার উত্তরসূরিদের প্রতিটি ম্যাচই ভীষণ উপভোগ করছেন ‘পোড়ামন’ তারকা। এদিনও রাত জেগে মেসিদের খেলা দেখেছেন এ নায়িকা। মেসির করা গোলটিতে আনন্দে ভেসেছেন পূজা। আর সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন বন্ধুদের সঙ্গেও।

মেসির গোলের পর পরই উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পূজা লিখেছেন— ‘লাভ ইউ মেসি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চারটি ইমোজি। পূজার পোস্ট থেকেই বোঝা যায়, মেসির গোলটি তিনি কতটা উপভোগ করেছেন। তার বাঁ পায়ের প্রেমে কতটা মজেছেন।

এর পর আর্জেন্টিনার দেওয়া দ্বিতীয় গোলেও উদযাপন করেন এ তারকা। লেখেন— ‘আরেহ আরেকটা’। সঙ্গে লেখেন, ‘#গোল২’। কাতার বিশ্বকাপটি নিজের প্রিয় খেলোয়াড় মেসির হাতে উঠবে বলেই বিশ্বাস পূজার। মনে মনে সেই পূজাই করছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ২.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit