বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

কৃষকের বিরুদ্ধে বিজিবি’র মামলা, সীমান্তজুড়ে আতংক, পুরুষ শুন্য গোটা এলাকা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : জমিতে সার দেয়ার সময় সীমান্ত এলাকায় কৃষকের ক্ষেতের সার আটক করে বিজিবি। কৃষকের ক্রয় করা সার নিজ জমিতে দিতে বাঁধা দিলে বিজিবির লাঠির আঘাতে তিন কৃষক আহত হয়েছে। পরে নিজেদের দোষ এড়াতে ৪ বস্তা সার চোরাচালান পন্য দেখিয়ে ২ কৃষকের নামসহ অজ্ঞাত আরো ২০ জন কৃষকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেছে বিজিবি। ঘটনাটি শুক্রবার (২ ডিসেম্বর)  সকালের দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারীতে সীমান্ত এলাকায় ঘটে। এদিকে কৃষকের বিরুদ্ধে বিজিবি’র মামলার ঘটনায় সীমান্তে আতংক বিরাজ করছে। মামলার ভয়ে অনেক কৃষক বাড়ি ও ক্ষেত খামার ছাড়া। ঘটনাটি ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঘটলেও রাতে মামলা করেছে বিজিবি।

জানাগেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে আব্দুস সাত্তারের জমিতে সকালে ভুট্রা ও তামাক ক্ষেতে ৪ বস্তা সার সীমান্ত ঘেষা জমিতে সার দেওয়ার জন্য তার নিয়ে আসে খামারে। এমন সময় সীমান্তে দিঘলটারী টহল বিজিবি সদস্যরা পাচারের উদ্যেশ্য আনা ভেবে ৪ বস্তা সার দিঘলটারী ক্যাম্পে নিয়ে যায়। ওই সার সীমান্ত হতে যাওয়ার পথে কৃষকরা তাদের বৈধ সার বলে দাবী করে ফেরত চায়। তবে বিজিবি’র ধারনা তারা সার গুলো ভারতে পাচারের উদ্যেশ্য আনা হয়েছে। এ নিয়ে বিজিবি সদস্যদের সাথে কৃষকদের কথা কাটাকাটি হয়। বিজিবি এক পর্যায়ে কৃষকের উপর লাঠি চার্জ করে। এসময় বিজিবি’র লাঠি চার্জে ৩ কৃষক আহত হয়। সিরাজুল নামের এক কৃষকের মাথা ফেটে গুরুত্ব আহত হয়। আহত কৃষকরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নেয়। এ ঘটনায় দীঘলটারী ক্যাম্পের বিজিবি বাদী হয়ে আদিতমারী থানায় কৃষক সিরাজুল ও তার ভাই শরিফুল ইসলামসহ অজ্ঞাত আরো ২০ কৃষকের নামে মামলা দায়ের করে। বিজিবি কর্তৃক অজ্ঞাত ২০ কৃষক কে আসামী করায় এলাকায় আতংক বিরাজ করছে। অজ্ঞাত ২০ জন মামলায় উল্ল্যেখ করায় পুরুষ সদস্য গ্রাম ছাড়া। আতংকে অনেক কৃষক সীমান্ত ঘেষা জমিতে চাষাবাদ করতে যাচ্ছে না। 
ইউপি সমস্য মোস্তাকিন আলী ও আব্দুর রাজ্জাক জানান, কৃষকের সার কৃষক জমিতে দিবে এতে বাধা দেওয়ার বিষয়টি দুঃখজনক। দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আসাদুজ্জামান নান্নু জানান, বিষয়টি বিজিবি তাকে জানাননি। তবে বিজিবি’র এমন কাজ তিনি আশা করেননি। তিনি অবিলম্বে বিজিবি’র মামলা তুলে নেয়ার আহবান জানান।আহত কৃষক সিরাজুল ইসলাম জানান, সীমান্তের পাশে আমাদের জমি। জমিতে চাষাবাদ করার জন্য ৪ বস্তা ডিলার এর নিকট থেকে কেনা এডিপি সার ক্ষেতে নিয়ে যায়। বিজিবি ক্ষেতে সার দিতে না দিয়ে চোরাই সার বলে কৃষকের উপর লাঠি দিয়ে হামলা করে বিজিবি টহল দল। আমার মাথা ফেটে যায় ও শরীরে লাঠি পেটা করে। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দিঘলটারী বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার ইব্রাহিম হোসেন জানান, ওই ৪বস্তা সার ভারতে পাচারের জন্য আনা হয়েছিল। সার জব্দ করার সময় বিজিবির উপর হামলা হয়েছে। এ কারনেই থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন পুলিশ তদন্ত করে ব্যাবস্থা নিবে। 

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit