শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’ আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ ‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্রী

প্রতিবাদেই শেষ নয়, ফিফার বিরুদ্ধে আদালতে জার্মানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফার বিরুদ্ধে জার্মানির প্রতিবাদ ছড়িয়ে পড়ল মাঠেও। জাপানের বিপক্ষে মাঠে নামার আগে দলীয় ছবি তোলার সময় ফুটবলাররা হাত দিয়ে মুখ চাপা দিয়ে রাখেন। আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও মনে করা হচ্ছে, ফিফার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমনটা করেছেন তারা। 

শুধু তা-ই নয়, ম্যাচ শেষে আদালতে অভিযোগও জানালো তারা।

জাপানের বিপক্ষে ম্যাচের আগেই ফিফাকে প্রতারক, বিশ্বাসঘাতক উল্লেখ করে আদালতে নিয়ে যাওয়ার হুমকিও দেয় জার্মানি। সেই প্রতিবাদ যে ওখানেই থেমে যায়নি, এটা বোঝাতেই মাঠের মধ্যে মুখে হাত চাপা দিয়ে পোজ দেন ফুটবলাররা। 

শুধু তাই নয়, জার্মানির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ন্যান্সি ফাসের হাতে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড দেখা যায়। ভিআইপি বক্সে বসে খেলা দেখছিলেন তিনি। তার ঠিক পাশেই বসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

দোহার মাঠে নামার পর ফাসের বলেন, যেভাবে ফুটবল সংস্থাগুলোকে চাপে ফেলা হচ্ছে তা একেবারেই উচিৎ নয়। অনাচার এবং বৈষম্যের বিরুদ্ধে ফিফা আমাদের পাশে দাঁড়াচ্ছে না, এটা ভাবাই যায় না। আধুনিক সময়ে এমনটা একেবারেই ঠিক নয়। 

তার আগে জার্মান ফুটবল সংস্থা বিবৃতি দিয়ে জানায়, দেশের ফুটবল সংস্থা যে মূল্যবোধে বিশ্বাস করে তার প্রতীক হিসাবেই আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিজেদের কথা বলার অধিকার চাওয়া হয়েছিল। কোনও রাজনৈতিক বার্তা দিতে চাওয়া হয়নি।

প্রসঙ্গত, কাতার প্রশাসনের বৈষম্যমূলক আইনের প্রতিবাদে ইউরোপের সাতটি দেশের অধিনায়করা ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নেন। তবে ফিফা কড়া নির্দেশ জারি করে এবং উয়েফার ওপর চাপ তৈরি করায় সুর নরম করতে বাধ্য হয় দেশগুলো। 

ওই সাত দেশের অন্যতম জার্মানি ফিফার এই আচরণ মেনে নিতে পারছে না। তাই জাপানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগেই ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় জার্মানির ফুটবল সংস্থা। ক্ষোভপ্রকাশ করে সংস্থার এক কর্তা বলেন, আমাদের একটা চরম পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছিল। এক রকম ব্ল্যাকমেইল করা হয়েছে। ওরাই আমাদের এই পথে যেতে বাধ্য করেছে।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে জার্মান ফুটবল সংস্থা। অন্যদিকে শাস্তি এড়াতে বুধবার জাপান ম্যাচে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী না পরার সিদ্ধান্ত নেন জার্মানির অধিনায়ক ম্যানুয়াল ন্যয়ার। 

যদিও জার্মানির ফুটবল সংস্থা এত সহজে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না। ক্রীড়া আদালত থেকে ফিফার নির্দেশের ওপর স্থগিতাদেশ আনতে চায় তারা। রোববার স্পেনের বিপক্ষে ন্যয়াররা যাতে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী পরেই মাঠে নামতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে জার্মানির ফুটবল সংস্থা।

বুধবারই ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে লুসানের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন জানিয়েছে জার্মানি। পাশাপাশি জরুরি ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে শুনানির আবেদন করা হয়েছে।

জার্মান ফুটবল সংস্থার কর্মকর্তা স্টিফেন সিমোন বলেন, ‘‘প্রতিযোগিতার ডিরেক্টর ইংল্যান্ড শিবিরে গিয়ে এক রকম হুঁশিয়ারি দিয়ে এসেছেন। শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ তোলা হবে বলে জানিয়েছেন। তার বক্তব্য আমাদের যুক্তিগ্রাহ্য মনে হয়নি। আমরাই প্রথম ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী পরার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ইংল্যান্ড-সহ ছ’টি দেশকে পাশে পেয়েছি।’’

তিনি আরও বলেছেন, ‘‘আমরা প্রাথমিকভাবে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী না পরার সিদ্ধান্ত নিলেও, এটাই চূড়ান্ত নয়। বিষয়টা আমাদের কাছে খুবই দুঃখের। আমরা সবাই একই আছি। আমাদের মূল্যবোধের কোনও পরিবর্তন হয়নি। আমরা ওই ধরনের প্রতারক নই, যারা প্রথমে নিজেদের মূল্যবোধ দাবি করেও পরে অবস্থান বদলে ফেলে। আমরা বিশ্বাসঘাতক নই।’’

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit