শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয় ১২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির করেন এরই প্রতিবাদে মানববন্ধন॥ ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইংল্যান্ডে হোয়াইটওয়াশ পাকিস্তান দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

তিন জঙ্গী সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড, একজনের ১৪ বছর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠণ জেএমবিথর তিন সদস্যের যাবজ্জীবন ও একজনের ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। তাদের সকলের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে মামলা হয়। সোমবার (২১ নভেম্বর)  দুপুরে লালমনিরহাট দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো: মিজানুর রহমান এ রায় দেন। এসময় আদালত এলাকায় কঠোর পুলিশী নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাজাপ্রাপ্ত আসামীরা সকলে লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের লুতফর রহমানের ছেলে আসাদুজ্জামান ওরফে আপেল, একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শফিক ইসলাম, সোহাগপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মোখলেছার রহমান ও ১৪ বছরের কারাদন্ডপ্রাপ্ত জেএমবি সদস্য হলেন পোস্ট অফিস পাড়া এলাকার আবু জাহিদ ওরফে জাহিদুল ইসলাম ওরফে রুমেল।

লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, ২০১৮ সালের ৮ আগষ্ট রাতে বিশেষ অভিযান চালিয়ে রংপুর র‍্যাব-১৩ এর একটি দল পাটগ্রামের পোস্ট অফিস এলাকা থেকে তাদের আটক করেছিলো। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তুল, দুটি পিস্তলের গুলি, ম্যাগহিন একটি, দুটি শুটার গান, শুটার গানের গুলি দুটি, কয়েকটি মোবাইল ও ৬০টি জিহাদি বই উদ্ধার করেছিল র‍্যাব। তারা গোপন একটি স্থানে রাষ্ট্রবিরোধি গোপন বৈঠক করছিলেন। “আদারতের মামলার রায়ে আমরা সন্তষ্ট হয়েছি বলে তিনি জানান।

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit