শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ  আশুলিয়ায় মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্বোধন নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা। মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান?

বিএনপির সমাবেশ মানে শুধু খাওয়া আর খাওয়া : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শুধু বলে তাদের সমাবেশে জনতার ঢল নেমেছে। গাজীপুরে আসেন ফখরুল ভাই। দেখুন, ঢল কাকে বলে। আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সিলেটে বিএনপির সমাবেশে ঢল নেই, সুরমা নদীর ঢল। আর এখানে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ। সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেখুন। এখানে শুধু মহানগর, ওখানে ৫ জেলা। যেখানে সমাবেশ, সেখানে সারা দেশ থেকে ৭ দিন আগে থেকেই রওনা দেন। কারণ, ওখানে শুধু খাওয়া আর খাওয়া।

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের বিকল্প কিছু নেই বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো বিকল্প নেই। এর আগে দুপুর ২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মেহের আফরোজ চুমকিসহ সিনিয়র নেতারা সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান। সম্মেলনে সেতুমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বক্তব্য দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit