বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

লালমনিরহাটে মন্দিরে হামলা চালিয়ে শিবলিঙ্গ ভাংচুর ও দানবাক্সের অর্থ লুট

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৭৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার তিস্তা বাজার সংলগ্ন তিস্তা সার্বজনিন শিব মন্দিরে হামলা চালিয়ে শিবলিঙ্গ ভাংচুর ও দানবাক্সের অর্থ লুটপাট করেছে দূর্বৃত্তরা।শুক্রবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয় লোকদের মাধ্যমে মন্দিরে দায়ীত্বরত দীনু চন্দ্র রায় দেখতে পান মন্দিরের গেট সংলগ্ন রাখা দানবাক্স এর তালা খোলা এবং টাইলস বসানো বটগাছের নিচে রাখা তিনটি শিব লিঙ্গের মধ্যে একটির আংশিক অংশ ভাঙ্গা।
পরে সদর থানা পুলিশসহ অনেককেই অবহিত করা হলে জেলা পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম, সদর থানার ওসি এরশাদুল হক, লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিরা লালসহ অনেকেই মন্দিরটি পরিদর্শন করেছেন।
এবিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন, গত রাতে কয়েকজন দূবৃত্তরা তিস্তা বাজারের এই মন্দিরে অনাধিকার প্রবেশ করে প্রায় চারহাজার টাকা লুট করে নিয়ে যায়,আর একটি শিবলিঙ্গের আংশিক ভেঙ্গে ফেলে যায়। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা দূর্বল থাকায় অপরাধীরা এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি আশা করছি দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রফতার করতে সমর্থ হবো।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit