শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শরীয়তপুরে বিআরটিসি বাস উলটে খাদে, আহত ২০

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৫৬ Time View
খোর‌শেদ আলম বাবাুল শরীয়তপুর প্রতিনি‌ধি : শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর সরু মহাসড়কে বিআরটিসি বাস খাদে পড়ে অন্তত ২০-২৫ জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে ঢাকাগামী একটি বিআর‌টি‌সি যা‌তি্রবা‌হি বাস নড়িয়া উপজেলার জামতলা ও বেইলীব্রীজের মধ্যবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এসময় স্থানীয় লোকজন বাস থেকে আহতদের উদ্ধার করে। এঘটনায় অন্তত ২০ জন আহত হ‌য়। ঘটনাস্থলে শরীয়তপুর ও জাজিরা ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে তাদের আসার পূর্বেই বাসের যাত্রীদের সরিয়ে নেয় স্থানীয়রা। শরীয়তপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। আমরা আসার পূর্বেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে ফেলে। তবে বাসের নিচে কেউ রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit