বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

আখাউড়া স্থলবন্দর হুট করে যাত্রী পারাপার বন্ধ করে দিলো বিএসএফ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে প্রবেশের পর অভিবাসন (ইমিগ্রেশন) ভবনে যাওয়ার রাস্তা ও এর পাশের যাত্রী শৌচাগার (টয়লেট) সংস্কার কাজ মঙ্গলবার বিএসএফ’র বাধার মুখে পড়ে। বুধবার দুপুরে হুট করে যাত্রী পারাপার বন্ধ করে দেয় তারা। তবে বিজিবি’র প্রতিবাদের মুখে ২০ মিনিটের মধ্যেই আবার যাত্রী পারাপার স্বাভাবিক হয়। এদিকে রাস্তা সংস্কার কাজ বন্ধ থাকায় যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একইসঙ্গে শৌচাগার ব্যবহার করতে পারবেন না বলেও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে ইমিগ্রেশন পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেরামত কাজটি সীমান্তের প্রায় শূণ্য রেখায় হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুসারে সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণে দু’দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে অনুমতি নিতে হয়। তবে রাস্তা ও শৌচাগার অনেক আগে থেকেই ছিলো এবং রাস্তা ও শৌচাগার ভেঙ্গে যাওয়ার গণপূর্ত বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়। নতুন করে কোনো স্থায়ী স্থাপনা করা হচ্ছে না। গত ১১ তারিখ থেকে সংস্কার কাজ শুরু হয়। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বিএসএফ আপত্তি জানালে বিজিবি বিষয়টি অবহিত করে। এরপর কাজ বন্ধ রাখা হয়। বুধবার দুপুরে বিএসএফ সীমান্তের শূণ্য রেখায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এর আগে ইমিগ্রেশনের নতুন ভবন নির্মাণেও আপত্তি দেয় বিএসএফ। তাদের আপত্তির মুখে নকশা পরিবর্তন করা হয়। সেই ভবন নির্মাণ কাজ এখনো নানা জটিলতায় শেষ হয়নি। 
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ‘সংস্কার কাজে বিএসএফ আপত্তি দিয়েছে বলে বিজিবি এসে জানায়। এরপর কাজ বন্ধ রাখা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে সেখানে লাল নিশান দেওয়া হয়েছে। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, বুধবার কয়েক মিনিটের জন্য যাত্রী পারাপারে সমস্যা দেখা দেয়।এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ সাংবাদিকদেরকে জানান, বিএসএফ হুট করে যাত্রী পারাপার বন্ধ করে দিলে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যায়। তিনি জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণে দু’দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে অনুমতি নিতে হয়।  

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit