মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

আশুলিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৬৩৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন মোঃ ওমর ফারুক  নামের এক আওয়ামী লীগ নেতা। তিনি আশুলিয়া আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দ্বায়িত্বে আছেন।এবিষয়ে আ.লীগ এই আ.লীগ নেতা অভিযোগ করে বলেন, আশুলিয়া থানাধীন গণকবাড়ি মৌজার বিআরএস দাগ ১৩৭০১, ১৩৭০২, ১৩৭০৩, ১৩৭০৫ মোট জমির পরিমাণ (১৪৪) শতাংশ মোঃ শাজাহান তপন  ক্রয় সূত্রে মালিক হইয়া ভোগ দখলে থাকা  অবস্থায় মৃত্যুবরণ করে। তার স্ত্রী আফসানা তপন নয়ন ও তার তিন কন্যা সামিয়া শাজাহান, সুমাইয়া শাজাহান এবং সানজানা শাহজাহানগণ মালিক হয়ে খাজনা পরিশোধ  করিয়া আসছে। আফসানা তপন নয়নের তিন কন্যা ওই সম্পত্তি হইতে ৭১শতাংশ আমার নিকট বিক্রয় করে দেয়। বিক্রি জমিতেই আমার গোডাউন রয়েছে। ১১/১১/২২তারিখ যেই আমাকে ও আমার বড় ভাই সহ আমার লোকজনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়েছে ভূমি দস্যু আহাদ আলী।

মামলায় উল্লেখ করা হয়েছে আমি, আমার ভাই নাকি আহাদ আলি ও তার লোকজনকে মারধর করেছি। মামলাটিতে যেই দিন এবং যে সময়ের কথা বলা হয়েছে সেই সময় আহাদ আলী বা তার লোকজন গোডাউনে আসে নাই। আরো উল্লেখ করা হয়েছে আমি নাকি পাঁচ লাখ টাকা চাঁদাও দাবি করেছি। এয়োও উল্লেখ করা হয়েছে   আহাদ আলী টাইগারকে মারধর করেছি। যেখানে আমি জমি ক্রয় করেছি সেখানে গোডাউন ছেড়ে দেওয়ার জন্য তার কাছ থেকে কিভাবে পাঁচ লাখ টাকা দাবি করেছি। 

আর যেখানে আমি এতগুলো টাকা দিয়ে জমি ক্রয় করতে পেরেছি সেখানে আমি পাঁচ লাখ  টাকা চাঁদা দাবী করবো প্রশ্নই উঠে না। মামলার আয়ু যিনি তিনি কি তদন্ত করেছেন কিনা তা জাতি জানতে চায়। আমার সুনাম নষ্ট করাসহ ও হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সুষ্ঠ তদন্তের মাধ্যমে  মামলার নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit