শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় ওবায়দুল কাদের আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ডাকে খেলা হবে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ডাকে খেলা হবে বলে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহবান জানান। 

বেলা তিনটা ৪০ মিনিট থেকে তিনটা ৫৭ মিনিট পর্যন্ত দেওয়া বক্তব্যে ওয়ায়দুল কাদের বেশ কয়েকবার খেলা হবে শব্দ দু’টি উচ্চারণ করেন। হাজার হাজার উপস্থিতি এ শব্দ দুটি বেশ উপভোগ করেন। নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে তারেকের বিরুদ্ধে। খেলা হবে নির্বাচনের। খেলায় ফাউল করলে লাল কার্ড দেখানো হয়। বিএনপি বেশি লাফালাফি করছে। জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।’

ওবায়দুল কাদের তার বক্তব্যে নেতা-কর্মীদের উজ্জীবিত করতে নিজেই শ্লোগান ধরেন। এ সময় ‘শেখ হাসিনার সরকার আরেকবার দরকার’, নৌকা ও শেখ হাসিনা শ্লোগানে মুখরিত হয় স্টেডিয়াম এলাকা। এ রিপোর্ট লেখার সময় সম্মেলনের কার্যক্রম চলছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এম.পি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম.পি।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit