শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

দক্ষিণাঞ্চলের ৫ জেলা থেকে রাজধানীতে বাস চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্কনিউজঃ ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি জেলা থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, বরগুনা ও পিরোজপুর থেকে ঢাকা রুটে বাস চলাচল করছে না। এতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সাথেও রাজধানীর বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে মোট চার দিন বরিশালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হলো।

ঢাকা রুটে বাস বন্ধের পূর্ব ঘোষণা না থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে। ঢাকামুখী যাত্রীদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু জানান, বৃহত্তর ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্র ও শনিবার ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসগুলো ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহন ধর্মঘট থাকায় ওই জেলার সড়পথে বাস চলাচল করতে দেবেন না ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীর বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বরিশাল-ঢাকা রুটের ইলিশ পরিবহনের চালক মো: ফিরোজ জানান, রাজধানীর সাথে বাস চলাচল শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

উল্লেখ্য, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরে বাসসহ সব ধরনের যান্ত্রিক যানবাহন শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত শনিবার (৫ নভেম্বর) বরিশাল বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দু’দিন বরিশালে বাসসহ সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ রাখা হয়েছিল।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/১১.১১.২০২২/সন্ধ্যা ৬.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit