শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

যুবলীগের সুবর্ণজয়ন্তী : ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ লাখের বেশি যুবকের সমাগম ঘটিয়ে মহাসমাবেশকে স্মরণকালের বৃহৎ জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।

যুবলীগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে আজ শুক্রবার রাজধানী ঢাকার বেশকিছু সড়কে ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন এনেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

kalerkantho

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, যানবহনগুলোকে কাটাবন ক্রসিং; হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাই কোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এড়িয়ে চলতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালের মহসীন হল মাঠ (শুধু ভিআইপি), মলচত্ত্বর, পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, ফুলার রোড রাস্তার দুই পাশে, দোয়েল চত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, পলাশী ক্রসিং হতে নিলক্ষেত ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে গাড়ি রাখা যাবে।

এছাড়া সবজি বাগান থেকে নেভাল গ্যাপ পর্যন্ত, সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত, হলি ফ্যামিলি হাসপাতাল গলি, নেভাল গেইট এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর বিপরীত পাশে, মিন্টো রোড ক্রসিং হতে পুলিশ ভবন ক্রসিং এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit