শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৯৯ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

ওসি মো. তৈমুর ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit