রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

লালমনিরহাটে কার ভর্তি গাঁজাসহ চালক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২২২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে প্রাইভেট কারের ভিতরে সাড়ে ২৮ কেজি গাঁজাসহ মোঃ মইন উদ্দিন(২৩) এক কার চালককে আটক করেছে লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজার থেকে কারসহ ওই চালককে আটক করা হয়। আটকৃত কার চালক মোঃ মইন উদ্দিন কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার সরকারটারী এলাকার মোজাম্মেল হকের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে সাপ্টিবাড়ি বাজারে অভিযান চালানো হয়। পরে বাজার এলাকায় সন্দেহজনক একটি সাদা রং এর ঢাকা মেট্রো ঘ-১১-১৬-১৩ নম্বরের প্রাইভেটকার আটক করে। পরে তল্লাশি চালিয়ে কারের ভিতরে বিশেষ কায়দায় প্লাষ্টিকে মোরানো ৫ কেজি ওজনের ৬টি গাঁজার প্যাকেট উদ্ধার এবং চালককে আটক ও কারটি জব্দ করা করা হয়।

ডিবির ওসি আমিরুল ইসলাম জানান, আটককৃত কার চালকের স্বীকারোক্তিতে আমরা নিশ্চিত গাঁজার চালানটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আলিম নামে মাদক ব্যবসায়ীর। তাই তাকে ও কার চালক মইন উদ্দিনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit