শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৩৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে  পুলিশ। গ্রেফতারকৃতরা  হলো উপজেলার  ধরখার ইউনয়নের রানীখার গ্রামের সৈয়দ মোশারফ হোসেনের ছেলে সৈয়দ রাসেল (৩৪), পৌর শহরের রফিক মিয়ার ছেলে হেলাল মিয়া (২৭) ও শান্তিনগর এলাকার রমজান মিয়ার ছেলে মো. রায়হান (২৫)। সোমবার  গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাতে আখাউড়া রেল স্টেশনের আউটার এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার গ্রেফতার হওয়ার বিষয়টি সত‍্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, স্টেশনের আউটার এলাকায় ট্রেনের গতি কমিয়ে ওই তিন যুবক ট্রেন যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । এ সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায়  মামলা রয়েছে। গ্রেফতারদের কাছ থেকে টর্চলাইট ও ছুরি জব্দ করা হয়েছে।  পরে তাদেরকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit