মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে বললেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৩ Time View

ডেসক্ নিউজ : ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান। সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু ছড়ানোর প্রেক্ষাপটে শেখ হাসিনা সকলের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, বিশেষ করে বাড়ির ভেতরে ও বাইরে পানি জমে থাকা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এডিস মশা তার বিস্তারের জন্য পানি ভর্তি পাত্রের দেয়ালে এবং অন্যান্য স্থানে ডিম পাড়ে উল্লেখ করে মন্ত্রিপরিষদসচিব বলেন, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশেষ করে সিভিল এভিয়েশনকে প্রতিদিন ফগিং মেশিনের মাধ্যমে মশা নিরোধক স্প্রে জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ডেঙ্গু ও এডিস মশার বিস্তার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে।

২০১৯ সালে দেশে এক লাখের বেশি ডেঙ্গু রোগী রেকর্ড করা হয় উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বছর এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ডেঙ্গু রোগী, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০ এবং সিলেটে ৫৩ জন। ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit