বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

লালমনিরহাটে এসএ পরিবহনের সামনে থেকে ৩০কেজি গাঁজাসহ একজন আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালৃনিরহাটে এসএ পরিবহনের পাশ থেকে ৩০ কেজি গাঁজাসহ সোহেল রানা(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) লালমনিরহাট। বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টায় জেলা শহরের টি এন্ড টি মোড় সংলগ্ন এস এ পরিবহনের পাশ থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক সোহেল রানা রাজশাহী জেলার চারঘাট থানার ভায়া লক্ষ্মীপুর ইউনিয়নের মজিবর রহমানের ছেলে।

লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে শহরের এসএ পরিবাহনের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদক নিরোধী অভিযানের সংবাদটি মাদক ব্যবাসায়ী বুঝতে পেরে শহড়ের টিএন্ডটি মোড় এলাকায় অবস্থান নেয়।

পরে সেখান থেকে মাদক ব্যাবসায়ী সোহেল একটি ব্যাটারি চালিত অটো রিক্সায় সাদা বস্তা নিয়ে এসএ,পরিবহনের সামনে আসে। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সন্দেহ জনক অটোবাইকটি আটক করে। পরে তল্লাশী চালিয়ে অটোতে রক্ষিত একটি সাদা বস্তা থেকে ১০টি প্যাকেটে বিশেষ কায়দায় মোড়ানো ৩০কেজি গাজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী সোহেলকে আটক করা হয়। 

এসএ পরিবহনে এই গাঁজার চালান পাঁচার করা হতো বলে সেখানে অবস্থানরত লোকজন ধারনা করছেন। লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, আটক সোহেল রানা ও উদ্ধারকৃত গাঁজা জব্দ করে লালমনিরহাট সূর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের সংশোধিত ২০২০ মোতাবেক মামলার প্রস্তুতি চলছে।

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit