মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

গ্রাসরুটস বিউটিফিকেশন ফোরামের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর অঙ্গ সংগঠন গ্রাসরুটস বিউটি ফিকেশন ফোরামের কেন্দ্রীয় কমিটির সভা সিলেট গ্রাসরুটস এর কেন্দ্রীয় কার্যালয়ে ২৪ অক্টোবর সংগঠনের সভাপতি ওয়াহিদা ইসলাম কাকলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের সকল বিভাগের প্রতিনিধি উপস্থিত থাকেন।

সুভায় অতিসম্প্রতি ঢাকা ধানমন্ডীতে বিউটি ফিকশনের গণধর্ষণের তীব্র নিন্দা জানানো হয় এবং সকল ধরণের নারী নির্যাতন ও বিউটি সেক্টরে অতিসম্প্রতি শুরু হওয়া অপ-সংস্কৃতির বিরুদ্ধে অব্যাহত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বর্তমান বিশ্বের মন্দা অর্থনৈতিক পরিস্থিতি এবং দূর্ভিক্ষের সম্ভবনার বিষয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বিকল্প অর্থনৈতিক কর্মকান্ড বিশেষ করে কৃষিকাজের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে কার্যালয় পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit