শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৮৯ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখান থেকে এক র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসক ডা: আশিষ কুমার, বিআরটিএ’র সহকারী পরিচালক হারুন অর রশিদ, মোটরযান পরিদর্শক ফায়সাল হাসান, জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহার আলী। সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক ভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাহলে সড়কে দুর্ঘটনা কমে আসবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit