শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মহানগরীতে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর সুরমা পেয়েন্টে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় নিসচা সিলেট শাখার সভাপতি এম ইকবাল হোসেন বলেন, ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সারা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এসময় তিনি সরকারের প্রতি সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে বিধিমালা দ্রুত জারি করার আহবান জানান। তিনি সড়কে যানবাহন চলাচলের সময় সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। তিনি আরও বলেন, আগামী ২২শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভায় সকলে উপস্থিত থাকার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল হাদী পাবেল, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দিদার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তা, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদ শাহরুক অয়ন, কার্যকরী সদস্য, কাওছার আহমদ, সদস্য জিল্লুর রহমান সুজা, আবু জাফর। উল্লেখ্য, এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি’।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit