সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

অজ্ঞানপার্টির কবলে পড়ে পোল্ট্রি খামারি শাহিদা হারালেন স্বর্নালঙ্কার ও টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৭১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পোল্ট্রি ফিড কিনতে এসে অজ্ঞানপার্টির কবলে পড়ে শাহিদা বেগম নামে একজন পোল্ট্রি খামারি নগদ ৫০ হাজার টাকা ও স্বর্নালঙ্কার খুইয়েছেন। টাকা ও স্বর্নালঙ্কার হারিয়ে শাহিদা বেগম এখন দিশেহারা হয়ে পড়েছেন। আর এ ঘটনা ঘটেছে বুধবার বিকেলে পৌরশহরে। এ ব্যাপারে শাহিদা বেগম বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ করেছেন।

জানাযায়, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের স্ত্রী শাহিদা বেগম বিভিন্ন সমিতি থেকে একলাখ টাকা ঋণ নিয়ে বাড়িতে গতবছর একটি পোল্ট্রি খামার করেন। এক’শ মুরগির বাচ্চা দিয়ে তার খামারির যাত্রা শুরু হয়। বর্তমান তার খামারে রয়েছে পাঁচশতাধীক মুরগি। শাহিদা বেগম জানান, তিনি বুধবার সকালে ৫০ হাজার টাকা নিয়ে মনিরামপুর বাজারে আসেন মুরগির খাবার( ওধুষ ও প্রোল্ট্রি ফিড) কিনতে। কিন্তু তিনি সকালে না কিনে এক আত্বিয়ের বাড়িতে বোড়াতে যান। সেখান থেকে ফিরতে বিকেল হয়ে যাওয়ায় তিনি বাড়ি যাওয়ার জন্য পৌরশহরের কেন্দ্রীয় মসজিদের সামনে ভ্যানের অপেক্ষায় দাড়িয়ে থাকেন।

এ সময় একটি ভ্যান এসে দাড়ালে তাতে উঠে রওনা হয় ঢাকুরিয়ার উদ্দেশ্যে। শাহিদা জানায়, থানা মোড় থেকে ওই ভ্যানে অপরিচিত দুই ব্যক্তি ওঠেন। উত্তরমাথায় ধানবাজারের কাছে গেলে ভ্যানে থাকা একব্যক্তি একটি গহনা শাহিদার হাতে দিয়ে বলেন আপা দেখুনতো এটা স্বর্নের কিনা। শাহিদা হাতে নিয়ে দেখতে থাকে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে।

পথিমধ্যে তার কাছ থেকে ৫০ হাজার টাকা ও গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল নিয়ে শাহিদাকে হোগলাডাঙ্গা বাজারের পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ ব্যাপারে শাহিদা বেগম বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ করেন। অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit