বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

লালমনিরহাটে আবারও ছাত্রলীগ-ছাত্রদল সংর্ঘষ, বিএনপির ২২জনের বিরুদ্ধে মামলা দায়ের

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৫৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলের পৃথক পৃথক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশস্কা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের ২২জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার রাতে ওই উপজেলার বড়খাতা ও সানিয়াজান এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বড়খাতা এলাকায় ছাত্রদলের দুই জন কমর্ী মারধর করেন ছাত্রলীগ এমন অভিযোগ ছাত্রদলের। এ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কমর্ীরা সানিয়াজান এলাকায় স্থানীয় আওয়ামীলীগ অফিসে হামলা চালানোর চেষ্টা। এতে ছাত্রলীগের সাথে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এক পযার্য়ে ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হটে। 

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ, সবুজ ও সজুনসহ উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন। 

পরে বুধবার দুপুরে জয়নাল হাজারী নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করেন। হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর পরই আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit