শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ৫০১

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৭৪ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৫০১ জন আটক হয়েছে। তারা অনেকদিন ধরেই দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিল।স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) রাতের দিকে সেলাঙ্গর রাজ্যের সেকশন ২২-এর একটি শিপিং কোম্পানীর গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপ-পরিচালক তরমিজি তালিব আলির নেতৃতে এই অভিযানে যোগ দেন সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ জন কর্মকর্তা।

আটক বিদেশিদের মধ্যে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কার নাগরিক। আটকৃতদের সবার বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।আটকৃতদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। তারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল।অভিবাসন বিভাগের উপ-পরিচালক জানান, আটকৃতদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।দেশটির কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এসব অবৈধ অভিবাসীর কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন এবং স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit