শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পাকিস্তানের বিপক্ষে লড়াই, যা বললেন রোহিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরইমধ্যে এই আসরে অংশ নেওয়া প্রায় সবদলই পৌঁছে গেছে ক্যাঙ্গারু রাজ্যে। সেখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও মেলবর্নে আইসিসির সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানেই তিনি কথা বলেন পাকিস্তানের বিপক্ষে তাদের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে।

রোহিত বলেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাকে বুঝি কিন্তু তবে এটাকে সবসময় আলোচনায় রাখার দরকার নেই এবং নিজেদের ওপর চাপ বাড়ানোরও কোনো দরকার নেই। যখন আমাদের পাকিস্তানের খেলোয়াড়দের সাথে দেখা হয়, তখন আমরা তারা কেমন আছে, তাদের পরিবার কেমন আছে সে নিয়ে কথা বলি। কী ঘটছে আমরা সে নিয়ে কথা বলি, জীবন কেমন চলছে, তারা কোন নতুন গাড়ি কিনেছে কিংবা তারা নতুন কী কিনতে যাচ্ছে এসব।’

রবিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। আর ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুলেভ বা বিশ্বকাপের মূলপর্বের লড়াই। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। আর ২৩ অক্টোবর মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে আছে ভারত-পাকিস্তানের মহারণ। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit