শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দুই লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষ, আরও ৪ নাবিকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৩২ Time View

ডেস্কনিউজঃ চট্টগ্রামে সাগরে অভ্যন্তরীণ রুটের পণ্যবাহী দুই লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ ৬ নাবিকের ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর আড়াইটার মধ্যে বন্দরের বহির্নোঙর ও আশপাশের এলাকা থেকে এসব লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) কাজী আল আমিন বলেন, ‘উদ্ধার ৪ লাশই ডুবে যাওয়া লাইটার ‘এমভি সুলতান সানজার’-এর নাবিকের বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। লাশগুলো শনাক্তের জন্য চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

কাজী আল আমিন জানান, বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার কাঠগড় চরপাড়া ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় ‘এমভি সুলতান সানজার’ ও ‘এমভি আকিজ লজিস্টিক-২৩’ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এমভি সুলতান সানজার পাথর বোঝাই করে বহির্নোঙর এলাকার দিকে যাচ্ছিল।

তিনি জানান, অপর জাহাজটি আসছিল বিপরীত দিক থেকে। দুর্ঘটনার পর পরই এমভি সুলতান সানজার ডুবে যায়। ওই সময় জাহাজটিতে ৯ নাবিক ছিলেন। এদের মধ্যে ৩ জন সাগরে লাফ দিলে লাইফবোটের মাধ্যমে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। বাকি ৬ জন নিখোঁজ ছিলেন বলে জাহাজের মালিকপক্ষ থেকে কোস্টগার্ডকে জানানো হয়।

শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানার এসআই নাছির উদ্দিন যুগান্তরকে বলেন, ‘কোস্টগার্ড উদ্ধার হওয়া তিনটি লাশ আমাদের বুঝিয়ে দিয়েছে। লাশ শনাক্ত ও পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর বাইরে আরও একটি লাশ উদ্ধার হয়েছে বলে কোস্টগার্ড আমাদেরকে জানিয়েছে। তবে সেটি এখন পর্যন্ত আমরা বুঝে পাইনি।’

কিউএনবি/বিপুল/১৪.১০. ২০২২/ রাত ৯.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit