শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নরসিংদীতে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২২৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে পৃথক অভিযানে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।

এর আগে বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর রায়পুরার মির্জার চর এলাকার মোঃ লিটন মিয়া (৩২) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বগাদী এলাকার মোঃ মামুন (৩২)। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর থানার  ঘোড়াদিয়া এলাকার একটি বন্ধ অটো গ্যারেজের পাশের গলি পথে অভিযান চালায়।

এসময় দুই রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি বিদেশী সচল পিস্তল জব্দ করাসহ মোঃ লিটন মিয়াকে গ্রেপ্তার করেন। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। এর আগেও লিটন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৫ টি মামলা রয়েছে। অপরদিকে জেলা গোয়েন্দা শাখার অপর একটি দল মাধবদী থানার সাগরদী শান্তির বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মাধবদী থানায় মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit