শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরে কাভার্ডভ্যানে বিস্ফোরণ : দগ্ধ ৫ জন শেখ হাসিনা বার্নে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View

ডেস্কনিউজঃ গাজীপুরে সিএনজি পাম্পে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন আল-আমিন (২৫), মো. আনোয়ার (৩০), মো. পারভেজ (৩১), মো. মিঠু (২৫), মো. সিরাজুল ইসলাম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটিতে ১০০ সিলিন্ডার ছিল। সন্ধ্যা ৭টার দিকে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজি ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। গ্যাস নেয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় কাভার্ডভ্যানের পাশে থাকা পাঁচজন দগ্ধ হন। পরে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিউএনবি/বিপুল/১৩.১০.২০২২/ রাত ১১.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit