বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৭৯ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,অধ্যক্ষ জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম ,আবুল কাসেম ও আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক(অবঃ)আনোয়ারুল ইসলাম ,সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন সহ কমিটির অন্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজ নিজ তথ্য দিয়ে বক্তব্য দেন। ইউপি চেয়ারম্যান আবুল কাসেম তার বক্তব্যে এলাকায় চুরি বিশেষত গরু চুরি বৃদ্ধির কথা বলেন।ইউপি চেয়ারম্যান আবুল কালাম তার বক্তব্যে পৌর এলাকায় ভ্যানসহ বিভিন্ন যানবাহন থেকে টাকা তোলার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।এছাড়াও বক্তারা বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবনের কথা বলেন।
পুলিশ পরিদর্শক তার বক্তব্যে উপজেলায় সম্প্রতি চুরি বিশেষত গরু চুরি বৃদ্ধির কথা স্বীকার করেন। এবিষয়ে তিনি থানায় শুধু জিডি নয় সরাসরি মামলা দায়ের করার কথা বলেন। মাদক নিয়ন্ত্রণে তিনি পুলিশকে সহযোগিতা করান জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ইউএনও তার বক্তব্যে 
চুরি ও মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। পৌরসভায় ভ্যান ও যানবাহনে টাকা নেওয়ার বিষয়ে ইউএনও মেয়রের সাথে কথা না বলে কিছু বলা যাবেনা বলে বলেন। উপজেলা চেয়ারম্যানও একই কথা বলেন।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit