শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম

রাণীশংকৈলে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩০ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও ইএসডিও’র সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রিয় হাইস্কুল মাঠে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,ফায়ার সার্ভিস কর্মকর্তা নাসিম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ও প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল।

এ ছাড়াও সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক(অব.)আনোয়ারুল ইসলাম, ইএসডিও’র নারী ক্ষমতায়ন কর্মকর্তা মরমিতাজ ইসলাম, পিআইও অফিস সহকারি শাহনেওয়াজ সহ ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বর্ষা-বন্যা,ভূমিকম্প, অগ্নিকান্ড ইত্যাদি দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকার থাকার ও প্রয়োজনীয় প্রস্ততি রাখার আহবান জানান।পরে দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ-প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit