মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ডোমারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৭৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ইং উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজিত বৃহস্পতিবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী, ডোমার পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(অতিঃ) মেজবাহুর রহমান মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর সাইয়েদ মোঃ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্ত ও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit