শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’ আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ ‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্রী

রুশ হামলায় দিশেহারা ইউক্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনীর তুমুল হামলায় দিশেহারা ইউক্রেন। রুশ বাহিনীর প্রধান লক্ষ্য এখন জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা। একের পর এক ক্ষেপনাস্ত্র হামলায় দেশটির অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে নতুন করে সহযোগিতার আশ্বাস দিয়েছে পশ্চিমা অর্থনৈতিক জোট জি সেভেন। 

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনজুড়ে হামলা জোরদার করে রুশ বাহিনী। রাজধানী কিয়েভসহ দেশটির বেশকিছু স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

ইউক্রেনের লাভিভ শহরের দুটো জ্বালানি স্থাপনায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। সেখানে বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

এছাড়া, নুতন করে ছোঁড়া রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেনেপ্রপেট্রোভস্ক অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। পাভলোরাড এবং কামিয়ানস্কি এলাকা দুটোতে এখনও কোনো বিদ্যুৎ নেই।

রুশ কর্তৃপক্ষ দাবি করছে, তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। নতুন নিয়োগ পাওয়া জেনারেলের নির্দেশে নির্ধারিত সব টার্গেটেই আঘাত করতে পেরেছেন রুশ সেনারা।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটি ভিডিও কনফারেন্স করেছেন জি সেভেনের নেতারা। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন লাগবে ইউক্রেনের সাথে দৃঢ়ভাবে থাকার।

এছাড়া, তারা জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন, ইউক্রেনকে তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সমুন্নত রাখতে সহায়তা প্রদানের। সেইসাথে প্রেসিডেন্ট পুতিনসহ দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতানার অঙ্গিকার করেন তারা। 

কিউএনবি/অনিমা/১২.১০.২০২২/দুপুর ১.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit