শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নিউজিল্যান্ডের সৈকতে তিমির মৃত্যু মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্কনিউজঃ শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ড। আর সেই শান্তিপ্রিয় দেশেই ঘটেছে মর্মান্তিক ঘটনা। নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বিপপুঞ্জে আটকে পড়ে প্রায় ৫০০ পাইলট তিমি মারা গেছে। শুক্রবার (৭ অক্টোবর) চ্যাথাম দ্বীপের সৈকতে ২৫০ টি পাইলট তিমির মৃত্যু হয় এবং তার তিন দিন পর পিট দ্বীপে আরও প্রায় ২৪০ টি পাইলট তিমির মৃত্যুর খবর পাওয়া যায়। দ্য গার্ডিয়ানের বরাতে এই তথ্য জান যায়।

এমন মর্মান্তিক ঘটনার পর মঙ্গলবার (১১ অক্টোবর) নিউজিল্যান্ড সরকার জানায়, ওই অঞ্চলটিতে হাঙ্গরের ব্যাপক উপস্থিতি থাকার কারণে উদ্ধার কাজ বাতিল করা হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তা জানায়, ‘মানুষ এবং তিমি উভয়ের জন্য হাঙ্গর আক্রমণের ঝুঁকির কারণে আমাদের প্রশিক্ষিত উদ্ধারকারী দল তিমিগুলোর মৃত্যু কষ্ট লাঘবে ‘এনেস্থিসিয়া’ (চেতনানাশক) প্রয়োগ করে। এই দ্বীপগুলো নিউজিল্যান্ডের মূল ভূখন্ড থেকে অনেক দূরে হওয়ায় সেখানে উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব।’

নিউজিল্যান্ড সরকারের প্রযুক্তিগত সামুদ্রিক উপদেষ্টা ডেভ লুন্ডকুইস্ট বলেছেন, ‘মানুষ এবং তিমি উভয়ের জন্য হাঙ্গর আক্রমণের ঝুঁকির কারণে আমাদের প্রশিক্ষিত উদ্ধারকারী দল তিমিগুলোর সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করেছিল। সিদ্ধান্তটি কখনই হালকাভাবে নেওয়া হয়নি, তবে নিরুপায় হয়ে বিকল্প হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়। সমুদ্র তীরে তিমির মৃতদেহগুলো ফেলে রাখা হয়েছে, যেন সেগুলোতে স্বাভাবিক পচন ধরে এবং তা প্রকৃতির সঙ্গে মিশে যায়।’

সরকারী পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর নিউজিল্যান্ডে প্রায় ৩০০ তিমি মারা যায়। চ্যাথাম দ্বীপপুঞ্জে তিমির এমন মৃত্যু অস্বাভাবিক কিছু নয়। ২০১৭ সালে প্রায় ৭০০ তিমি আটকা পড়েছিলো।

তিমিগুলো কেনো সমুদ্রতীরে আসছে তা এখনও স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে। তবে, তাদের ধারণা খাবারের খোঁজে পথ ভুলে তীরে এসে আটকা পড়ছে তিমিগুলো।

কিউএনবি/বিপুল/১১.১০.২০২২/ রাত ১০.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit