শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মেহেদী হাসান লেলিন তার বিরুদ্ধে উঠা মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা অভিযোগ করে তিনি জানান, হত্যা চেষ্টা মামলাকে আড়াল এবং মামলা থেকে নিজেরা অব্যাহতি পেতে তার বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেহেদী হাসান লেলিন তার বক্তব্য তুলে ধরেন। এ সময় শ্রমিকলীগ নেতা মো. কামাল মিয়া, সমাজকর্মী আজিজুল হক, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মুন্না, রনিসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান লেনিন অভিযোগ করেন, চলতি বছরের ১৮ ফেব্রæয়ারি ও ১৫ সেপ্টেম্বর শফিকুল ইসলাম, ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে তাদের বাহিনী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়কে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে জখম করে। পরে তারা হৃদয়ের বাড়িতেও হামলা করে। দু’টি ঘটনাতেই হৃদয়ের মা মর্জিনা বেগম বাদি হয়ে শফিকুল ইসলাম, ইলিয়াছ চৌধুরীসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ শফিক ও ইলিয়াছকে গ্রেপ্তার করলে তারা কিছুদিন কারাভোগ করে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন। 

লেলিন জানান, তিনি হৃদয়কে আদর করেন। তার বিপদ-আপদে এগিয়ে যান। আর এসব কারণেই শফিক ও ইলিয়াছ চৌধুরী তার উপর ক্ষুব্দ। হত্যা চেষ্টার মামলা আড়াল করে নিজেরা বাঁচতে গত ৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার ও হৃদয়ের বিরুদ্ধে মাদক ব্যবসা করার অভিযোগ আনা হয়।

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit