শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নীল ছোবলে ৯৯-তেই কাটা পড়ল প্রোটিয়ারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত খেলে সিরিজটি ১-১ সমতায় আনতে পারলেও শিরোপা নির্ধারণী ম্যাচেই নীল ছোবলে ভেঙে পড়েছে দলটির ব্যাটিং অর্ডার।

দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৯ রানে থামিয়ে দিয়েছে ভারত। যা ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর!

এর আগে স্বাগতিকদের বিপক্ষে দলটির সর্বনিম্ন স্কোর ছিল ১১৭। সেই ১৯৯৯ সালে ওই রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। ২৩ বছর পর রেকর্ডটি নতুন করে লেখালো টেম্বা বাভুমার দল।

দিল্লিতে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ২৭ ওভার ১ বল খেলতে পারে প্রোটিয়ারা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অতিথিরা। 

এদিন দক্ষিণ আফ্রিকার পক্ষে মাত্র ৩ জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছতে পারেন। এরমধ্যে সর্বোচ্চ ৩৪ রান আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। এছাড়া ওপেনার জানেমান মালান ১৫ এবং মার্কো জানসেন করেন ১৪ রান।

আগের দুই ম্যাচের তুলনায় এদিন দুর্দান্ত বোলিং করেন ভারতীয় বোলাররা। এরমধ্যে কুলদীপ যাদব ৪ ওভার ১ বল করেই ৪ উইকেট তুলে নেন। খরচ করেন মাত্র ১৮ রান। 

অপর দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদও ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও ঝুলিতে ২টি উইকেট পুরে নেন পেসার মোহাম্মদ সিরাজ।

কিউএনবি/অনিমা/ ১০.১০.২০২২/বিকাল ৫.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit