শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এনআইডি নিয়ে মাথা ঘামাতে চায় না ইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ হস্তান্তরে সরকারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন মাথা ঘামাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল।  এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলেও ভোটার তালিকা স্বচ্ছ থাকবে বলে মনে করছেন সিইসি। 

নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত সব কাজ। এমন বিধান রেখে ১০ অক্টোবর মন্ত্রিপরিষদ, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়। আইনটি পাস হলে তিন  থেকে চার বছর পর থেকে জন্ম সনদের সঙ্গে এনআইডি যুক্ত হবে। 

এনআইডি হস্তান্তর প্রসঙ্গে কি ভাবছে নির্বাচন কমিশন; সিইসি তার বক্তব্যে সাংবাদিকদের বলেন, “ইসির কাজ নির্বাচন করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে এনআইডি হস্তান্তরে আইন এখনো হয়নি, নীতিগত অনুমোদন হয়েছে মাত্র। এটি নিয়ে ইসি মাথা ঘামাবেনা।”

“নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেজন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কিনা সেটি নিশ্চিত করবে ইসি। ভোটার তালিকার সঙ্গে এনআইডির সংযোগের কোনো প্রয়োজন নেই।” বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এছাড়া ৮ অক্টোবর নির্বাচন কমিশনে আসন্ন জেলা পরিষদ ও বিভিন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বৈঠক করার বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে মন্তব্য করেন সিইসি।

কিউএনবি/অনিমা/ ১০.১০.২০২২/বিকাল ৫.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit