শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নওগাঁর রাণীনগরে আগাছানাশক বিষ ছিটিয়ে তিন কৃষকের জমির ধান নষ্ট করার অভিযোগ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৭৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পূর্ব শত্রুতার জের ধরে তিন কৃষকের তিন বিঘারও বেশি জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিষ ছিটিয়ে এসব জমির ধান নষ্ট করেছে। গত শনিবার রাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামের ফসলের মাঠে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সুষ্ঠ বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত তিন কৃষক রবিবার রাণীনগর থানায় লিখিতি অভিযোগ দায়ের করেছেন। এর আগেও বিষ ছিটিয়ে গত ইরি-বোরো মৌসুমে এই তিন কৃষকের জমির ফসল নষ্ট করা হয়েছিল। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার বানিয়াপাড়া গ্রামের গণেশ চন্দ্রের বেশ কিছু জমি বর্গা হিসাবে চাষ করে আসছেন পার্শ্ববর্তী বিল পালশা গ্রামের কৃষক বকুল সরদার।

এবার আমন মৌসুমে বর্গা জমিতে আতবসহ বিভিন্ন জাতের ধান চাষ করেছেন। এরই মধ্যে শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার জনৈক কয়েকজন ব্যক্তি তার প্রায় ৫০ শতাংশ জমির আতব ধানে আগাছানাশক বিষ ছিটিয়ে দেয়। এতে জমির ধান লালটি হয়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া বানিয়াপাড়া গ্রামের জলিলের ৪১ শতাংশ জমির ধান ও রমজানের ২৫ শতাংশ জমির আতব ধান ওই রাতেই একইভাবে আগাছানাশক বিষ ছিটিয়ে ধানগুলো নষ্ট করে দিয়েছেন। ফলে তিন কৃষকের তিন বিঘারও বেশি জমির আতব ধান নষ্ট হওয়ায় প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক বকুল সরদার, জলিল ও রমজান জানান, শত্রুতা করে রাতের অন্ধকারে আমাদের জমিগুলোতে আগাছানাশক বিষ ছিটিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকালে খবর পেয়ে জমিতে গিয়ে দেখি জমির সব ধান লালটি হয়ে নষ্ট হয়ে গেছে। এর আগেও গত ইরি মৌসুমে একইভাবে আমাদের জমির ধান নষ্ট করা হয়েছিল। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত তিন কৃষক। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit