শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নওগাঁর পত্নীতলায় পাগল বলায় কুড়ালের কোপে বৃদ্ধের মৃত্যু,

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২১২ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পাগল বলাকে কেন্দ্র করে দুই জন নিহত হয়েছেন। গত রোববার রাত ৭টার দিকে উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার কৃষ্টরামপুর গ্রামের গণি মণ্ডলের ছেলে ফয়জুল ইসলাম (৪৫) ও নালাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আছির উদ্দিন (৭০)। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফয়জুল ইসলাম কয়েক বছর ধরেই মানসিক রোগে ভুগছিলেন। ফয়জুল ঘটনার দিন এলাকার নালাপুর মোড়ের দিকে যান। ফয়জুলকে দেখে আছির উদ্দিন তাকে পাগল বলে ডাক দেন। এসময় ফয়জুলের হাতে থাকা কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে কোপ দেন।

স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় আছিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনার পর স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বেধরক মারধর করেন। মারধরের একপর্যায়ে ফয়জুল অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ফয়জুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সার্বিক বিষয় তদন্ত করে দেখা হবে। স্থানীয়রা উত্তেজিত যেন না হয় সে ব্যাপারে অনুরোধ করা হয়েছে। পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফয়জুল ইসলাম কয়েক বছর ধরেই মানুষিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত উভয় নিহতের পরিবারে পক্ষে থেকে কোন অভিযোগ না পাওয়ায় এখন কোন মামলা হয়নি।

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit