শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

অর্ডন্যান্স কোর এর রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোর এর রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আজ সোমবার রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম। 

আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের ১৫৩ জন (পুরুষ ১৪২ জন ও মহিলা ১১ জন) সৈনিক দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে জল, স্থল ও আকাশ পথে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হওয়ার গৌরব অর্জন করলো। 

অনুষ্ঠানে সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মোরছালীন, সার্বিকভাবে ২য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মোঃ মনিরুল ইসলাম এবং সার্বিকভাবে ৩য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মো. সাগর আলী প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানের রাজেন্দ্রপুর সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit