শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বনশ্রীতে ২ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কুমিল্লা সমিতির

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বনশ্রীর দুই হাজারের বেশি মানুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে দক্ষিণ বনশ্রী বৃহত্তর কুমিল্লা প্লট মালিক সমিতি। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ বনশ্রীর ৭ নম্বর রোডের বি-ব্লকে অস্থায়ী ক্যাম্পে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন রোগীরা। এই চিকিৎসা সেবা কার্যক্রম শুরুর আগে আলোচনাসভা করে দক্ষিণ বনশ্রী বৃহত্তর কুমিল্লা প্লট মালিক সমিতি।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান বলেন, ‘সমাজের মধ্যবিত্ত ও নিম্নআয়ের অনেক মানুষ টাকার অভাবে সঠিক চিকিৎসা পায় না। সেখানে দক্ষিণ বনশ্রী বৃহত্তর কুমিল্লা প্লট মালিক সমিতির এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এভাবে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানাই। ‘

আলোচনাসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ বনশ্রী বৃহত্তর কুমিল্লা প্লট মালিক সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘সংগঠনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই সামাজিক কার্যক্রমে গুরুত্ব দিয়েছি। তারই অংশ হিসেবে এই চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছি। এই সেবা কার্যক্রমে পপুলার ডায়াগস্টিক সেন্টার লিমিটেড, ফরাজী হাসপাতাল লিমিটেড, ইউনিটি হাসপাতালের ১৪ জন চিকিৎক অংশ নিয়েছেন। ভবিষ্যতে এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। ‘
 
আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আনোয়ার ফরাজী ইমন। তিনি তার হাসপাতালে চিকিৎসা সেবায় দক্ষিণ বনশ্রী বৃহত্তর কুমিল্লা প্লট মালিক সমিতির সদস্যদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেন। পরে প্লট মালিক সমিতি এবং ফরাজী হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

আলোচনাসভায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের এজিএম ও শাখা প্রধান (শান্তিনগর) শাহী মাহমুদ স্বাস্থ্য বিষয় আলোচনা করেন। এ সময় মঞ্চে ইউনিটি হাসপাতালের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্লট মালিক সমিতির সাবেক সভাপতি জহিরুল হক, ফরিদ উদ্দিন খন্দকার, ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপক (কাস্টমার সার্ভিস, করপোরেট ও ফরেন এনফোর্সমেন্ট) উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit