শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নওগাঁর পত্নীতলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : ‘নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস/২২ পালিত হয়েছে। সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন বৃহষ্পতিবার উপজলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭, নওগাঁ-২ সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

উপজেলা একাডেমীক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ্ ফকির, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, মাটিন্দর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ। এসময় সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, ইউপি সচিববৃন্দ, উদ্যোগতাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন থাকলে শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখার অনুরোধ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit