শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সেবা অনুযায়ী ফি হবে বেসরকারি হাসপাতালে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বেসরকারি হাসপাতালে সেবার মান অনুযায়ী ফি নির্ধারণ করে দেওয়া হবে। কোথাও কোথাও দেখা যায় একটি বিশেষ পরীক্ষার জন্য ১০ হাজার টাকা অন্য জায়গায় আবার ৫০ হাজার টাকা। এই বিরাট বৈষম্য আমরা দূর করতে চাই। দরিদ্র জনগণ যাতে সঠিক চিকিৎসা পায়, তারা যেন কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে। তাদের যাতে বাড়তি মূল্য না দিতে হয়। ’

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান। জাহিদ মালেক বলেন, চিকিৎসাসেবার মানের ওপর হাসপাতালগুলোকে এ, বি ও সি ক্যাটাগরি করা হবে। হাসপাতালের চিকিৎসাসেবার মানের ওপর ক্যাটাগরি করা হবে। দেশের বেসরকারি খাতের পাঁচ তারা হোটেলগুলোও থাকবে ক্যাটাগরির আওতায়। যে হাসপাতালগুলো চিকিৎসা দিতে পারবে, সেটা বলে দেওয়া হবে। এর বাইরে তারা চিকিৎসা দিতে পারবে না।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নের চেষ্টা করছি। সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। সেবার মানোন্নয়নে অনেকগুলো দিক আছে। এ ক্ষেত্রে অনেক জনবল প্রয়োজন হয়, অবকাঠামো ও যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমরা এখন প্রাইমারির স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বদ্ধপরিকর। যদি প্রাইমারির স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র অনেকটাই পাল্টে যাবে। ’

তিনি আরো বলেন, ‘যারা গ্রামে চিকিৎসা দেয়, তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো শিক্ষা, যোগ্যতা বা সার্টিফিকেট নেই। তাদের আমরা চিকিৎসা দিতে দেব না। এ বিষয়ে আমরা খুব শিগগিরই পদক্ষেপ গ্রহণ করব। এ বিষয়ে কাজ করে যাচ্ছি। ’

তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের মাধ্যমে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া কমে যাবে। এখনো অনেক লোক বিদেশে চিকিৎসা গ্রহণ করে। বিদেশে চিকিৎসা নেওয়ার ফলে আমাদের কষ্টার্জিত কয়েক মিলিয়ন ডলার ব্যয় হয়ে যায়। আমরা যদি আমাদের চিকিৎসাসেবার মান আরো উন্নত করতে পারি তাহলে দেশের জনগণ সেবা গ্রহণ করতে বাইরে যাবে না এবং এ টাকাটা দেশেই থাকবে। ’

প্রাইমারি হেলথ কেয়ারে সবচেয়ে বেশি যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয় বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রাইমারি লেবেলে যারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন, বিশেষ করে গ্রাম ডাক্তার যারা রয়েছেন, তারা কোয়ালিফাইড না। তাদের কোনো সার্টিফিকেট বা যোগ্যতা নেই, অথচ তারা অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করেন। ’ এটি এখন থেকে আর হতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit